জীবনানন্দ দাশের কবিতায় প্রাচ্য ও পাশ্চাত্যের প্রভাব
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) ছিলেন ইংরেজি সাহিত্যের শিক্ষক। জীবনানন্দ যেহেতু ইংরেজি সাহিত্য পড়াতেন তাই দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন ইংরেজি সাহিত্যের বহুমাত্রিকতায়। জীবনানন্দ ইউরোপীয় কাব্যধারাকে গ্রহণ করেছিলেন এবং সফলভাবে বাংলা কবিতায় প্রয়োগ করেছিলেন। সেজন্য তাঁর কবিমনস্কতাতেও পাশ্চাত্য কবিদের প্রভাব লক্ষ্য করা যায়। শুধু জীবনানন্দই নন রবীন্দ্রোত্তর আধুনিক কবিদের কবিতার অভিমুখ পাশ্চাত্যমুখী। যেহেতু জীবনানন্দ দাশকে আধুনিক কবিতার প্রাণ পুরুষ…
